ম্যাচডে সেন্ট্রালের দাবি

এমবাপ্পে ব্যালন ডি’অর জিতলে, অনুষ্ঠান বয়কট করতে পারে বার্সেলোনা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম

আর মোটে একদিনের অপেক্ষা। আগামীকাল সোমবার রাতে জানা যাবে, কার হাতে উঠছে ২০২৬ ব্যালন ডি’অর। পুরস্কার ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, উত্তেজনাও তত বাড়ছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে এবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০২৬ ব্যালন ডি’অর যদি কিলিয়ান এমবাপ্পে জেতেন, তবে লন্ডনের ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করতে পারে স্প্যানিশ ক্লাবটি। ম্যাচডে সেন্ট্রালের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টস।

ম্যাচডে সেন্ট্রালের দাবি, ২০২৬ ব্যালন ডি’অরের ভোটে বিশ্বকাপজয়ী স্পেন দলের কোনো খেলোয়াড়ই শীর্ষ দুইয়ে থাকতে পারেনি বলে জানানো হয়েছে বার্সেলোনাকে। বিষয়টিকে অন্যায্য মনে করছে কাতালান ক্লাবটি। বার্সার প্রত্যাশা ছিল, স্পেনের অন্তত একজন শীর্ষ দুইয়ে থাকবেন। বিশেষ করে ইয়ামালের মতো তারকার অবদান উপেক্ষা করার বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না বার্সা। সে কারণে এমবাপ্পে যদি ব্যালন ডি’অর জেতেন, তাহলে এবারের অনুষ্ঠান বয়কট করার মতো সিদ্ধান্ত নিতে পারে কাতালান ক্লাবটি। এমনটাই দাবি করেছে ম্যাচডে সেন্ট্রাল।

তবে ব্যালন ডি’অরের ভোটের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। একইভাবে, অনুষ্ঠান বয়কটের বিষয়ে বার্সেলোনাও প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানায়নি।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুসারে, বার্সা যদি ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে, তাহলে আয়োজকদের ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে। এর আগে টানা দুই মৌসুম ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছিল রেয়াল মাদ্রিদ। এবার অবশ্য অনুষ্ঠানে ক্লাবটির প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। রেয়াল যখন আয়োজকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে, তখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বয়কটের কথা ভাবছে।

উল্লেখ্য, এবারের ব্যালন ডি’অর জয়ের জন্য সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে হ্যারি কেইনকে। তবে বায়ার্ন মিউনিখে খেলা ইংলিশ স্ট্রাইকারকে ছাপিয়ে যদি এমবাপ্পের হাতে পুরস্কারটি ওঠে, তবে লন্ডনে আরেকটি নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে।

আগামীকাল সোমবার রাতে লন্ডনের মঞ্চে যখন খামটা খোলা হবে, তখনই জানা যাবে ফুটবল বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তিগত পুরস্কারটা কার হাতে উঠবে। প্রাথমিক তালিকাটা ৩০ জনের হলেও, চলুন জেনে নেওয়া যাক- ২০২৬...
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে গতকাল সকালেও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করেছেন আশরাফুল। তবে দিনের শেষভাগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আশরাফুলকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। এরপর...
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (২৪ অক্টোবর) ঘোষিত এই দলে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের ডাক পেয়েছেন তরুণ...
এই টেস্টে দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ ও খেলা দেখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নোয়াখালীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​রংপুরের গঙ্গাচড়ায় চুরির সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত ছিলেন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের...
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়াবেন প্রধানমন্ত্রী।
বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। এই উৎসবটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর