রামপুরায় চেকপোস্টে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, মাদকসহ আটক ২

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

রাজধানীর রামপুরায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের সামনে ওয়াপদা রোড ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

এ সময় ওই দুজনের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে হেরোইনসদৃশ পদার্থের ১ হাজার ৩৯টি পুরিয়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, রামপুরা ব্রিজ থেকে মালিবাগগামী একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলকে কাগজপত্র যাচাইয়ের জন্য থামার সংকেত দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলটি দুই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে এক পুলিশ সদস্য মোটরসাইকেলটি ধরে থামাতে সক্ষম হন।

পুলিশের ভাষ্য, মোটরসাইকেলের চালক মানিক (৩০) ও আরোহী আলী (২৯) হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের ধাওয়া করলে তাঁরা একটি ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের আঘাতের চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের আটক করেন।

পুলিশ আরও জানিয়েছে, আটক মানিকের বাড়ি উত্তর মুগদার মসজিদ গলি এলাকায় এবং আলীর বাড়ি উত্তর মুগদার ঝিলপাড় এলাকায়। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
 

গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে (৭) যৌন নিপীড়নের অভিযোগে মোসলেহ উদ্দিন (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
গাজীপুরের কালীগঞ্জে রাতের টহল চলাকালে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের উপপরিদর্শক ও বিএনপির এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 
রাজধানীর মিরপুরে চাঁদা আদায়, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— মো. মেহেদী হাসান ওরফে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ...
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হোটেলটির পার্কিং এলাকা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার...
বিশ্ববাজারে আজও বেড়েছে জ্বালানি তেলের দাম। অয়েল প্রাইজ ডট কমের সবশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৭০ সেন্ট ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ ট্রিলিয়ন ডলারে। একইসঙ্গে বাড়ছে সুদের বোঝা। শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তলিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের এক...
লোডিং...

এলাকার খবর