শাপলা চত্বর হত্যাকাণ্ড: ইনুসহ ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ, মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক তিন মন্ত্রীসহ গ্রেপ্তার থাকা ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যাসহ, মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক তিন মন্ত্রীসহ গ্রেপ্তার থাকা ১১ আসামিকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার পরবর্তী দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই মামলায় মোট ৪১ জনকে আসামি করেছে প্রসিকিউশন। আজ রোববার ট্রাইব্যুনাল-২ এ গ্রেপ্তার থাকা ১১ আসামির মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনিসহ ৯ জনকে হাজির করা হয়।

সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে এদিন আনা হয়নি। এজন্য এই দুইজনসহ গ্রেপ্তার থাকা মোট ১১ আসামিকে ৩ সেপ্টেম্বর হাজির করতে বলেছেন আদালত।

গত ২৭ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে শেখ হাসিনাসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর ৩০ জুলাই সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে দিনভর উত্তেজনা ও সহিংসতার পর, গভীর রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগে প্রসিকিউশন হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যাসহ তিনটি অভিযোগ এনেছে। প্রসিকিউশন এ পর্যন্ত নিহত ৬১ জনের তালিকা পেলেও, শনাক্ত করতে পেরেছে ৫৮ জনের পরিচয়।

কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ঢালের পকেট গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর