কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তিতে বন্ধ হলো কনসার্ট

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তির মুখে বন্ধ হয়ে গেল কনসার্ট। আজ বুধবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আলীশান রেস্টুরেন্টের উদ্যোগে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। কনসার্টে গান গাওয়ার কথা ছিল এ্যাশেজ ব্যান্ড ও নোবেলের।

গত ১৭ আগস্ট এ কনসার্ট আয়োজনের ঘোষণার পর ১৮ আগস্ট অনুষ্ঠান বন্ধের জন্য ইমাম-উলামা পরিষদ কিশারগঞ্জ সদর উপজেলা শাখার পক্ষ থেকে একটি আবেদন করা হয় জেলা প্রশাসক বরাবর। আবেদনটি করেন কিশারগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।

অভিযোগে বলা হয়, কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শরীয়ত বিরোধী গান-বাজনার অনুষ্ঠান হতে যাচ্ছে। প্রকাশ্যে এ ধরনের অনুষ্ঠান আল্লাহ তা'আলার আযাব আসার কারণ। যদি এরকম প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযোগকারী কিশারগঞ্জ সদর উপজেলা শাখা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আহমাদুল্লাহ আজ বুধবার দুপুরে কনসার্টটি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদনের পর জেলা প্রশাসন আজ আমাদেরকে কনসার্টটি বন্ধ করা হয়েছে বলে আশ্বস্ত করেছেন। এ জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

আজ দুপুরে পুরাতন স্টেডিয়ামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কনসার্টের মঞ্চের মালামাল গুছিয়ে ট্রাকে ভরে নিয়ে যাচ্ছে আয়োজকদের লোকজন।

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান আলীশান রেস্টুরেন্টের মালিক মো. ইব্রাহীম খলিল বলেন, আমাদের রেস্টুরেন্টের র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। আমাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে অনুমতি দিয়েছিল জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়ে দেয় যে এই কনসার্ট করা যাবে না।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে বিধায় কনসার্টের অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়াও যে রেস্টুরেন্টের উদ্যোগে আয়োজন করা হয়েছিল সে প্রতিষ্টানের লাইসেন্সও নেই।

ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
পরিচর্যার অভাবে বাংলাদেশ থেকে ভাওয়াইয়া গান হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ভাওয়াইয়া সন্ধ্যা’য় তিনি এ কথা বলেন। 
কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাড়ির উঠানে গাছের সঙ্গে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকা...
কিশোরগঞ্জের বাজিতপুরে ঝর্ণা আক্তার নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁর স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর