২৫তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি 

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সাধারণ সম্পাদক নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সাধারণ সম্পাদক নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

শনিবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ২০ বছর পূর্তি (দ্বিদশপূর্তি) উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

২৫তম বিসিএস পুলিশ ব্যাচের সকল কর্মকর্তার উপস্থিতিতে আয়োজিত এই পুনর্মিলনীতে বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীমা পারভীন, ২৫তম বিসিএস ফোরামের সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া (যুগ্ম সচিব), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবিরসহ বিভিন্ন বিসিএস পুলিশ ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

নব্য ঘোষিত কমিটির সভাপতি মো. আনিসুজ্জামান এর আগে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দুইবার সফলভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সংগঠনটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ্-আল-ফারুক বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (পুলিশ ক্যাডার) যোগদান করা এই ব্যাচের সদস্যরা বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠার পর থেকেই এই ফোরাম ব্যাচ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত উৎকর্ষ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর