ইলিয়াস আলীকে গুমের মামলায় বিমানবাহিনীর কর্মকর্তা কারাগারে

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মানবতাবিরোধী অপরাধ মামলায় এবার বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখানো হয়।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মানবতাবিরোধী অপরাধ মামলায় এবার বিমানবাহিনীর কর্মকর্তা সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখানো হয়।

রাষ্ট্রপক্ষের আবেদনে গত ৯ অগাস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল-১। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে রোববার সকালে ট্রাইব্যুনালে হাজির করে হাজতখানায় রাখা হয়।

দুপুরে ট্রাইব্যুনাল–২ এ উইং কমান্ডার সাইফুল ইসলামকে হাজির করা হলে প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠায়। আসামিপক্ষ সাইফুল ইসলামের জামিন প্রার্থনা করলেও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তার বিরুদ্ধে ইলিয়াস আলী গুমের প্রাথমিক অভিযোগ থাকায় জামিন মঞ্জুর করেনি আদালত। 

চিফ প্রসিকিউটর জানান, সম্প্রতি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের অন্য এক মামলায় সাক্ষ্য দেন তার সাবেক দেহরক্ষী। সাক্ষ্যে তিনি জানান, ২০১২ সালের ১৭ এপ্রিল বনানী থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার চালককে গুমের ঘটনায় তৎকালীন র‍্যাব কর্মকমর্তা জিয়াউল আহসান ও সাইফুল ইসলাম জড়িত। এছাড়া তদন্তেও এই দুজনের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি প্রসিকিউশনের। 

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর