বাসা থেকে ঢাকা সিটি কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছে। ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি।

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছে। ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি।

আজ মঙ্গলবার সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষার শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। 

রিশাত জাহান কামরাঙ্গীরচরের কলা মাঠ এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। তার বাবার নাম মো. ওসমান গনি।

হাসপাতলে রিশাতের চাচা জাকির হোসেন বলেন, ‘আজ সকালের দিকে পারিবারিক বিষয় নিয়ে বাবা-মার সাথে রিশাতের পারিবারিক কলহ হয়। এরপর সে কাউকে কিছু না বলে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে রিশাত। পরে দ্রুত থাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি। কেন বা কি কারণে এই ঘটনাটি সে ঘটালো আমরা কিছুই জানি না।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা-পুলিশকে জানানো হয়েছে।

রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর