মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর থাকবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। আজ শনিবার স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, এই এলাকার সব অপরাধ স্পটই চিহ্নিত, এখন অভিযান চলবে। 

অন্যদিকে, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবারকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ। 

উল্লেখ্য, রাজধানীতে অপরাধের হটস্পট হিসেবে পরিচিত মোহাম্মদপুর। র‍্যাব-পুলিশের যৌথ অভিযানেও এখানে থামানো যাচ্ছে না ছিনতাই, মাদক কেনা-বেচা, খুন ও কিশোরগ্যাংয়ে দৌরাত্ম। এমন পরিস্থিতিতে শনিবার মোহাম্মদপুরের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেন পুলিশ ও র‍্যাবের কর্মকর্তারা। এসময় অপরাধের বিস্তারিত তুলে ধরেন এলাকাবাসী। 

অভিযোগ শুনে র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ নাগরিকদের সম্মিলিতভাবে অন্যায়ের প্রতিবাদ জানানোর আহ্বান জানান। 

এসময় সভায় উপস্থিত ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিট পুলিশিং আরও জোরদারের নির্দেশনা দেন। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের অস্তিত্ব আর মোহাম্মদপুরে থাকতে দেওয়া হবে না।

জনসাধারণ এগিয়ে না আসলে কেবল পুলিশ সদস্য বাড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, মোহাম্মদপুরে আইন-শৃঙ্খলা ফেরাতে চন্দ্রিমা হাউজিংয়ে শিগগিরই একটি পুলিশ ক্যাম্প করা হবে।

রাজধানীর আদাবরে খণ্ডিত মরদেহের চারটি টুকরো উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো মরদেহের পায়ের অংশ পাওয়া যায়নি।  শনিবার বিকালে মরদেহের এ টুকরাগুলো উদ্ধার করা হয়।
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা.  শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখন ভালো নেই, আমরা সবাই স্বীকার করছি। এইটা সরকারও স্বীকার করতে বাধ্য।’ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল...
ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই এই...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। কেউ বলছেন, সম্মেলনে যোগ না দেওয়ার কোনো প্রভাব নেই। বরং আমন্ত্রণ জানিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করেছে ভারত। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর