তারে কাপড় পড়ে ৪০ মিনিট বন্ধ মেট্রোরেল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

রাজধানীতে মেট্রোরেলের লাইনের তারে কাপড় পড়ে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে কারিগরি দল কাপড় অপসারণ করার পর পুনরায় শুরু হয় ট্রেন চলাচল। মঙ্গলবার বিকালে মেট্রোরেল লাইনের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী জানান, মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হঠাৎ কাপড় উড়ে এসে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে পড়ে। এরপর নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ করা হয়। এসময় বিকেল ৪টা ৩৪ মিনিট থেকে ৫টা ১৩ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি জানান, মেকানিক্যাল বিষয়গুলো চেক করে বিকাল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা ও উত্তরা-মতিঝিল—উভয় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকার কেরাণীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ রায়ের বাজারের সন্ত্রাসী পাটালি গ্রুপের সদস্য। মঙ্গলবার দুপুর...
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা। সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ গ্রেপ্তার করে হাতকড়া...
৩ মাস ধরে গ্যাস পাচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের রান্না হচ্ছে...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় দায়িত্ব উল্লেখ করে, সংসদকে কার্যকর করার জন্য সরকার ও বিরোধী...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর আজ...
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি...
লোডিং...

এলাকার খবর