ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে গুলি ছোড়া সেই যুবক অস্ত্রসহ আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

আটক যুবকের নাম মো. হামিদুল গাজী। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার হলদিয়া গোয়ালিমান্দ্রা গ্রামের মোতালেব গাজীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

পুলিশ সুপার জানান, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় একটি খয়েরি রঙের প্রাইভেটকার নিয়ে আসেন হামিদুল। এ সময় তার সঙ্গে এক নারী ছিলেন। গাড়ি পার্কিং নিয়ে পথচারীদের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে গাড়িতে বসেই সঙ্গে থাকা রিভলবার বের করে পথচারীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন তিনি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে ভাঙ্গা থানা পুলিশ।

এরপর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১-এর সহযোগিতায় গত ১৫ সেপ্টেম্বর ঢাকার বনানী এলাকা থেকে হামিদুল গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা নারী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। জব্দ করা হয় ঘটনার সময় ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেট কার।

পুলিশের জিজ্ঞাসাবাদে হামিদুল জানান, ঘটনার দিন ব্যবহৃত অস্ত্রটি তিনি লৌহজংয়ে নিজ বাড়ির পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রেখেছিলেন। পরে সেখান থেকে একটি পয়েন্ট ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ আগস্টের ঘটনায় ভাঙ্গা থানার কিলো-৭৭ কলসাইনে পেট্রোল ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর হামিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। মামলাটির তদন্ত করছেন ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান।

পরে হামিদুল গাজীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে ২৫০ শয্যার পটুয়াখালী হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। দ্রুত হাসপাতালটি চালুর দাবি...
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা...
চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে তাকে ফাঁড়ি ও বাসায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিভাগে আলোচনা শুরু হয়েছে।
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
ধানমন্ডিতে আবাহনী মাঠ নামে সুপরিচিত মাঠের মালিকানা হারিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ক্লাব একাধিক শর্ত ভাঙায়, ধানমন্ডির দুটি মাঠের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে যুব ও...
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর