শেরপুরে কুকুরের কামড়ে দেড় শতাধিক মানুষ আহত 

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

শেরপুর জেলা সদরে বিভিন্ন স্থানে একাধিক পাগলা কুকুরের কামড়ে অন্তত দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। আহতরা শেরপুর জেলা হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।  

আজ মঙ্গলবার শেরপুর পৌরসভার কসবা, চরশেরপুরসহ সদর উপজেলার চরমুচারিয়া, লছমনপুর, ভাতশালা ও পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষকে কুকুড়ে কামড়ায়। 

হাসপাতালের কর্মকর্তা ও স্থানীয়রা জানায়, একাধিক পাগলা কুকুর শিশু, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন লোকজনকে কামড়াতে থাকে। এতে প্রায় দেড়শতাধিক মানুষ আহত হয়। আহতদের মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত শতাধিক মানুষ শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছে। আরও কুকুরের কামড়ে আহত রোগী হাসপাতালে আসছে। 

এছাড়াও বিভিন্ন বেসরকারি ক্লিনিকেও অনেকেই চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন।

পাগলা কুকুরের কামড়ে আহত হওয়ার পর থেকে ওইসব এলাকায় পাগলা কুকুরের আতঙ্ক দেখা দিয়েছে। 

শেরপুর সদরের কৃঞ্চপুরের আহত মামুন মিয়া (৪০) বলেন, ‘আমি কাজ করতেছিলাম। কিছু বুঝে ওঠার আগেই আমাকে পাগলা কুকুরে কামড়িয়ে আহত করেছে।’ 

ধাতিয়া পাড়ার আহত শিশু আফসানার (৩) বাবা রফিকুল ইসলাম বলেন, ‘পাগলা কুকুরের হাত থেকে অল্পের জন্যে আমা মেয়ে বেঁচে গেছে। কুকুর অনেক বেড়ে গেছে। এসব কুকুরকে হয় মেরে ফেলতে হবে তা-না হলে প্রতিষেধক দিতে হবে।’ 

নামা শেরির লাল মিয়া (৪০) বলেন, ‘আমগো এলাকার অনেক মানুষরে কুকুরে কামড় দিয়েছে। এসব কুকুরকে দমন করতে হবে।’ 

ঝায়েরচরের রাজ মিয়া (৬০) বলেন, ‘আগে এত কুকুর ছিল না। এখন এসব কুকুরকে ইনজেকশন না দিলে আমগরে খুব বিপদ।’ 

শেরপুর জেলা হাসপাতালের উপপরিচালক ডা. সাজ্জাদ হাসান বলেন, ‘অনেক রোগী হাসপাতালে আসছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।’ 

নিজের কোনো জমি নেই, নেই স্থায়ী বাসস্থানও। থাকেন ভাড়া বাসায়। অথচ ভূমিসংক্রান্ত নানা জটিলতা ভাবায় তাকে। কেন জমি নিয়ে বাড়ছে খুনোখুনি ও সংঘর্ষ? কেন ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা? এসব প্রশ্নের...
নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন...
পটুয়াখালীর কলাপাড়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার নামে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশায় বাধ্য করা এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে...
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল কবিরাজের ছেলে এজাজুল কবিরাজ এবং জিয়াখুলি...
এশিয়া কাপের পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিগার সুলতানা জ্যোতি। এই উইকেটকিপারের সরের দাঁড়ানোর পর বিসিবি নতুন দায়িত্ব দিয়েছে নাহিদা আক্তারকে। বাঁহাতি এই স্পিনারের...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য...
নওগাঁর মান্দায় নিখোঁজ হওয়ার একদিন পর ময়না রানী দাস নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল মোড়সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক চত্বর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর