জঙ্গি সন্দেহে মসজিদ থেকে আটক ১২ জন তিনদিনের রিমান্ডে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

জঙ্গি সন্দেহে রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে আটক ১২ জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ২৩ জনকে আটকের পর ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ১২ জনকে শনিবার  আদলতে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করে আসামিদের পুলিশের হেফাজতে পাঠান।

১২ জনকে আদালতে হাজিরের পর ঘটনাস্থলে সমাবেত হওয়ার উদ্দেশ্য, আসামিদের সম্ভাব্য সহযোগী, আর্থিক লেনদেন, অর্থের উৎসসহ বেশ কয়েকটি বিষয় তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর হক দিদার জানান, গ্রেপ্তারকৃতদের মোবাইল ডিভাইসে জঙ্গি কার্যক্রমের আলামত পাওয়া গেছে। পার্শ্ববর্তী দেশের প্ররোচনায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিল কিনা– সেটিও খতিয়ে দেখছে পুলিশ। 

গতকাল শুক্রবার বিকেলে গোপন বৈঠক চলাকালে তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে ২৩ জনকে আটক করেছিল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম–সিটিটিসি।

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে ঢাকার বিভিন্ন স্থানে। 
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদের জনপথ মোড় এলাকায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মো. নাঈম নামে ইউনিক পরিবহনের এক বাসের সহকারী (হেলপার) নিহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ি, মালিবাগ, মহাখালী ও আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাজধানীর কদমতলী থানার ডিপটি গলির একটি পাঁচতলা বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ইয়ানুর (২৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ কক্ষের খাটের নিচ থেকে রক্তাত্ব অবস্থায় তার মরদেহ...
খুলনায় রাতের মিল (ভাত) খেয়ে ফেলা ও চুরির অভিযোগে মেসমেটদের নির্যাতনের শিকার হয়ে ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের বাবা বলছে রাতে তার ছেলের নাম্বার...
ইরানে মার্কিন সামরিক হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধ-সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের এই প্রতিবেদনকে তারা বিশ্বাসযোগ্য মনে করে না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার নিখোঁজ সন্তান অপ্রতিম শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১ জনকে। 
ভারতের ওপর শতভাগ শুল্কারোপের বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ট্রাম্প বিলে সই করেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর