রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

রাজধানীর কদমতলির শনির আখড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫)  নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতলে নিহতের সহকর্মী ইউনুস জানান, আজ দুপুরের দিকে শনির আখড়া ২৪ ফুট রাস্তা, রোড নাম্বার-৮, সাফা টাওয়ার নির্মাণাধীন ভবনের পাঁচতলায় ময়লা পরিষ্কারের কাজ করছিলেন নারী শ্রমিক জোসনা বেগম। এ সময় অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। 

ইউনুস বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। আমরা শুধু তার নাম জানতে পেরেছি। কিন্তু বিস্তারিত পরিচয় জানতে পারিনি।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাককর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের। তবে, দূরপাল্লার বাসে এখনও আগের ভাড়াই নেওয়া...
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া বাস ও প্রাইভেটকারের...
বিরোধীদলগুলো ফ্যাসিস্টদের বাস ও ট্রেনে আগুন দেওয়ার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীতে বিএনপির ৩টি বৃহত্তম সংগঠন– যুবদল,...
মার্ভেল ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। তার আগে ২০১৯ সালের আলোচিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নতুন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 
লোডিং...

এলাকার খবর