রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে  

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে রিমান্ড আদেশ দেন।

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক রাকিবুল হাসানের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান শুনানি শেষে রিমান্ড আদেশ দেন।

এ মামলায় ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন পুনরায় ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তার দেওয়া চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের স্বার্থে নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি মো. রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে পুনরায় ৩ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানের বিরুদ্ধে। 
‎

পুরোপুরি দখলমুক্ত হয়েছে রাজধানীর মিরপুরের রাড্ডা ক্লিনিক। হামলার চারদিনের মাথায়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে সংস্কার শুরু হয় ভবনটিতে। এদিকে ভাঙাচোরা স্থাপনার ভেতরে টিকাদান...
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পা পিছলে নিচে পড়ে তাজিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্যানিটারি মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
রাজধানীর ভাষানটেকের মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের যুগ্ম আহবায়ক শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে চুয়েটের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে। টানা আন্দোলনের কারণে স্থবির সব কার্যক্রম।...
সরকারি স্কুলের শ্রেণিকক্ষেই চলছে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং। খুলনার মুহাম্মদ নগর প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনায় নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। প্রধান শিক্ষকের দাবি,...
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন...
হেরে গেলেও এ ম্যাচে প্রাপ্তি একেবারে কম নয়! আগের ম্যাচে যেখানে বাংলাদেশ বলে নিজেদের পায়ে রাখতেই হিমশিম খাচ্ছিল, সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত ৫০ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছেন থমাস ডুলির শিষ্যরা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর