প্রশ্নফাঁসের অভিযোগ

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা নিয়ে তদন্ত কমিটি, সড়কে পরীক্ষার্থীরা 

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম

প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। এ অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি  আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। 

পাশাপাশি কেন্দ্র ফাঁকা থাকা সাপেক্ষে আগামী দুই-তিন দিনের মধ্যে পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ প্রার্থীদেরকে এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় আজ শনিবার সকাল ১১টায় শুরুর এক ঘণ্টা আগে এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।

আজ শনিবার সকাল ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার (১১তম গ্রেড) ২৪২টি পদে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজধানী ঢাকার ৯৫টি কেন্দ্রে ৩ লাখ ১৯ হাজার প্রার্থীর এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বিতর্কিত পরীক্ষা এড়াতে অধিদপ্তর তা স্থগিত করে।

এদিকে, পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড় ও সাতমসজিদ সড়ক অবরোধ করা হয়েছে। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টার দিকে এসব সড়ক অবরোধ করা হয়। শাহবাগ মোড়েও অবরোধ চলছে। 

পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র পাননি জামালপুর জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন সহকারী শিক্ষক প্রার্থী। নিয়োগপত্রের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে জামালপুর জেলা প্রাথমিক...
মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা হয়। নেজলা রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়ার...
কিছু আক্ষেপ আর অদম্য ইচ্ছা যে মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যেন তারই উদাহরণ নাসিমুল হক। ৪৫ বছর বয়সে এসএসসি পাস করে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার...
বিয়ের পর থেমে গিয়েছিল রাজশাহী নগরীর বসিলা এলাকার সাদিয়া বেগমের পড়াশোনা। সংসার, সন্তান আর পারিবারিক দায়িত্বে কেটে যায় প্রায় ১৭ বছর। তবে তিনি শিক্ষার প্রতি আগ্রহ হারাননি। দুই বছর আগে সিদ্ধান্ত নেন—...
রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যানের একটি বাসার ছাদের তৃতীয় তলায় খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে মোছা. নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে স্থানীয় হামিম মডেল...
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে মমতাকে আটক করে দিল্লি পুলিশ। 
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
দাবির মুখে আগামী ১৬ অক্টোবর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে অধিদপ্তর। আর প্রশ্নফাঁসে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর