আসন্ন দুর্গাপূজায় রাজধানীতে সহিংসতার তথ্য নেই: ডিএমপি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম

আসন্ন দুর্গাপূজা ঘিরে রাজধানীতে সহিংসতার কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–ডিএমপি। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার ((ক্রাইম) ফারুক হোসেন।

মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে রাজধানীর তিনটি মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুক হোসেন এসব তথ্য জানান। 

গত ৭ অক্টোবর রমনা কালীমন্দির থেকে চুরি হয় ছয় আনা স্বর্ণ। এ ঘটনায় তদন্তে নেমে উত্তরখান এলাকা থেকে লিপি কর্মকার ও তার স্বামী অর্ণব রায় দীপ্তকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। 

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই আনা স্বর্ণসহ আরও কিছু স্বর্ণালংকার। 

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে নারায়ণগঞ্জ ও সিদ্ধেশ্বরীর মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায়ও তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চুরির অন্য কোনো ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ভবনটিতে আগুন লাগলেও পরে তা...
রাজধানীর টিকেটলিতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় রিনা রানী ঘোষ নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টিকাটুলী ওভারব্রীজের নিচে এ ঘটনা ঘটে।
সীমিত রুট ও প্রচারের ঘাটতি আর যাত্রী না পাওয়ায় ধুঁকছে নারীদের জন্য বিশেষায়িত পিংক বাস সেবা। ১৮ আগস্ট চালুর পর থেকেই পরিচালন সংস্থা বিআরটিসির লোকসান প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা।
জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান...
মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) মাদকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কিশোরগঞ্জ জেলা পুলিশের চালক কনস্টেবল মো. ওসমান গনিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘নির্বাচনের পর বিএনপি সরকার পুনরায় বৈষম্য শুরু করেছে। চাঁদাবাজি, সিন্ডিকেট সবকিছু আওয়ামী লীগের মতো করে একইভাবে দেশ...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়ছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর