জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাই করলে ব্যবস্থা: প্রশাসন 

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আজম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনাবাহিনীও।
মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) মাদকের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর কিশোরগঞ্জ জেলা পুলিশের চালক কনস্টেবল মো. ওসমান গনিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াসহ...
মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে ‘ডাকাত’ সাহেব আলী নিহত হয়েছেন। সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ওয়াপদা বউবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর রনি গ্রুপের...
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর