বহিরাগতদের আশ্রয় না দিতে বাড়ির মালিকদের সতর্ক করল কালিয়াকৈর প্রশাসন

বহিরাগতদের আশ্রয় নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। কোনো ভাড়াটিয়ার বাসায় বহিরাগত ব্যক্তি বা অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ করা হয়েছে।

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম

বহিরাগতদের আশ্রয় নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। কোনো ভাড়াটিয়ার বাসায় বহিরাগত ব্যক্তি বা অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ করা হয়েছে।

গতকাল সোমবার কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ফখরুল হোসাইন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এটি জারি করেন। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সকল বাড়ির মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা যদি পরিবারের বাইরে অন্য কোনো বহিরাগতকে আশ্রয় দেয় কিংবা কোনো বহিরাগত অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করে, তবে বিষয়টি দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি দ্রুত জানানোর জন্য বাড়ির মালিকদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিককেই বহন করতে হবে। বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করে বাড়ির মালিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগতরা প্রবেশ করে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় সে লক্ষ্যেই এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গত কয়েক দিন ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে। বিশেষ করে কালিয়াকৈর এলাকায় এ শ্রমিক আন্দোলনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।

গাজীপুরের নাওজোর এলাকায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের পর তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েটে) তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক কাজী মো. দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছে...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে ঢাকার সাভারের আশুলিয়ায়। সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে এই বিক্ষোভ করেন শ্রমিকরা। কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েকদিন ধরে চলা শ্রমিক আন্দোলনে আজও অচল হয়ে উঠছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও সোমবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ...
দুইয়ে থাকা এমবাপ্পের পয়েন্ট ছিল ১০২৭। আর তৃতীয় হওয়া ইয়ামাল ভোটে ৮৮১ পয়েন্ট পেয়েছেন। মূলত ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোটে এই পয়েন্ট নির্ধারিত হয়েছে। সেই ভোটে স্পেনের সাংবাদিকের...
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে সরকার। আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যোগ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধন করেছেন। আজ সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ইরানের কেশম দ্বীপে সোমবার সীমিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের বিরুদ্ধে গোপনে পরিচালিত সীমিত সামরিক অভিযানের একটি অংশ এটি।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর