বাঁচানো গেল না আপেলকে

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৩:৩৬ পিএম

রাজধানীর হাজারীবাগের বিডিআর ৫ নম্বর গেট এলাকার একটি জুতার কারখানায় সলিউশন থেকে আগুনের ঘটনায় আপেল (৪১) নামের কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার (৯ আগস্ট) রাতে তাঁর মৃত্যু হয়।

এর আগে সোমবার (৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে আগুনের ঘটনা ঘটে। পরে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বারোটার দিকে নিয়ে আসা হয় আপেলকে। 

হাজারীবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন জানান, 'আমরা খবর পেয়ে দুপুরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বেজমেন্ট থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

গোলাপ উদ্দিন আরও জানান, 'আমরা জানতে পেরেছি, আপেল হাজারীবাগ বিডিআর পাঁচ নম্বর গেটের পাশে একটি জুতার কারখানায় কাজ করতেন। গত ৭ই আগস্ট রাতে কাজ করার সময় সলিউশনের আগুন থেকে এই ঘটনা ঘটে। পরে তাকে সহকর্মীরা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আপেলের শরীরে ৭৫ শতাংশ দগ্ধ ছিল।'

আপেল কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে। তিনি হাজারীবাগের মনেশ্বর রোড এলাকায় থাকতেন।

পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
গাজীপুরে গাড়ি চাপায় মা ও তার সাড়ে তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় (ঢাকা সিটি বাইপাস মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পা পিছলে নিচে পড়ে তাজিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্যানিটারি মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
যে কোনো মূল্যে নদী ও খালের বেদখল জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। রোববার খাল পুনরুদ্ধার প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর জিরানি খাল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান,...
ভোজিনিয়ার এমন পরিচিতি ব্যবহার করতে চায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও। তবে এক্ষেত্রেও একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন তিনি। ভোজিনিয়ার ভাষায়, ‘বিশ্বকাপ চলাকালে অনেক কোম্পানি ও ব্র্যান্ড আমার সঙ্গে কাজ...
বাংলাদেশসহ সাত দেশের অংশগ্রহণে ভারতের যোধপুরে শুরু হয়েছে বহুজাতিক বিমান মহড়া ‘তারাং শক্তি ২০২৬’। এতে প্রথমবারের মতো ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর