জয়ের পর সাকিব বললেন ‘প্রতিক্রিয়া না দিই’

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট।

জেলা রিটার্নিং অফিসাররের কার্যালয়ে ফলাফল ঘোষণার পর উপস্থিত সাংবাদিকরা সাকিব আল হাসানের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি দ্বিধা প্রকাশ করে বলেন 'প্রতিক্রিয়া না দিই'। এ কথা বলেই ওই স্থান ত্যাগ করেন তিনি।

এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু নাসের বেগ প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের উপস্থিতিতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি পেয়েছেন ৫৯৭৩ ভোট। 

অন্যদিকে মাগুরা-০২ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডক্টর বীরেন শিকদার। তিনি এ আসন থেকে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি প্রার্থী মো. মুরাদ আলি লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ১৩ হাজার ২৬২ ভোট।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন...
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার রাত আনুমানিক ৮টা ৪৫...
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার থেকে টানা তিনদিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। একই সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে...
শেরপুরের ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত শেরপুর-৩ আসনের ভোটকে সামনে রেখে ভোট কেনাবেচার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর