চাল ছিনতাইয়ের অভিযোগ, শার্শায় স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পিএম

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপনের নেতৃত্বে কয়েকজন নারীর কাছ থেকে ভিজিডির চাল ছিনতাই এর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শার্শা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন, বাগআঁচড়া ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, হলপট্টি এলাকার ইসমাইল হোসেনের ছেলে মাসুদ এবং রনি, ফয়েজ পাটয়ারির ছেলে ফারুক হোসেন, আব্দুল মজিদের ছেলে তৌহিদ হোসেন, সাতমাইলের সুরত আলির ছেলে উজ্জল হোসেন, নুর হোসেনের ছেলে সবিনুর, রশিদ মোল্লার ছেলে সাগরসহ আরও অনেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডির চাল নিয়ে বাড়ি ফিরছিলেন বাগআঁচড়ার টেংরা উত্তরপাড়া গ্রামের তাসলিমা বেগম, হাজিরা বেগম, সাত মাইল এলাকার আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরও কয়েকজন নারী। তারা চাল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা যশোর সাতক্ষীরা সড়কের ওই এলাকার ইসমাইল চাঁতালের সামনে থেকে তাদের মারপিট করে ২৪ বস্তা ভিজিডির চাল বহনকারী ভ্যান থেকে ছিনতাই করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা বলেন, ‘চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সকল চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ অভিযুক্তদের এখনো আটক করতে পারিনি। 

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাগআঁচড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সবুর মামলাটি তদন্ত করছেন। ১৫ বস্তা চাল ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি চাল উদ্ধারের চেষ্টা চলছে। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। এতে তাঁর মাথা ফেটে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে নতুন বাজার এলাকায় এ ঘটনা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর