যশোরোর শার্শায় ককটেল বিস্ফোরণে আহত ২ শ্রমিক   

যশোরের শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে মাটি খননের সময় পড়ে থাকা ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বালুন্ডা গ্রামে একটি বাড়িতে মাটি খোঁড়ার সময় মাটিতে পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান স্বজনেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বালুন্ডা গ্রামে একটি বাড়িতে মসজিদের টয়লেট নির্মাণের কাজে মাটি খননের সময় পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় বালুন্ডা গ্রামের জাকির সরদার (৪৫) ও আব্দুল কাদের গুরুতর আহত হন।

এ সময় আশেপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব হোসেন জানান, আহতদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় উক্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর