চুয়াডাঙ্গায় নিজ বাড়ি থেকে গৃহকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী-কন্যা পুলিশ হেফাজতে

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১২:০২ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামে নিজ বাড়ি থেকে মতিয়ার রহমান (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে সন্দেহে পুলিশ স্ত্রী ও মেয়েকে আটক করেছে। আজ শনিবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাবিদ হাসান জানান, “দেহাটি গ্রামের গোলাম হোসেনের ছেলে মতিয়ার রহমান ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন। শনিবার সকালে খবর পেয়ে তার বাড়িতে এসে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মতিয়ারের কানের কাছে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে ক্ষত করার চিহ্ন আছে”।

“জিজ্ঞাসাবাদের জন্য নিহত মতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) ও মেয়ে ময়না খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে”- জানান এস এম জাবিদ হাসান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অন্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে”।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর