আশাশুনিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের কেরানীর মোড়ে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা সুব্রত সরকার বাপ্পি (৩০) ও ছেলে পবিত্র সরকার তূর্য  (৪) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বাপ্পীর স্ত্রী শ্যামলী সরকার। তাঁকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী বলেন, দুর্ঘটনার শিকার পরিবারটি আশাশিুনি উপজেলার বোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। সুব্রত সরকার বাপ্পী তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। কেরানীমোড় এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হন। পুলিশ বাসটিকে জব্দ করার পাশাপাশি বাসচালককে আটক করেছে। 

সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ...
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময়...
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। তাদের মধ্যে আপন দুই খালাতো ভাই রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজারের কালিশ্বর...
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর...
আন্তর্জাতিক অনলাইন বেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও...
৫২ বলে ডাবল সেঞ্চুরি, এক ইনিংসে ২৮ ছক্কা
২৮ বলে সেঞ্চুরি! ৪০ বলে এক শ পঞ্চাশ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি- ক্রিকেটের ২২ গজে এমন ঘটনা কখনো দেখেছেন। স্বপ্ন নয়, এবার বাস্তবেই এমন ঐতিহাসিক ইনিংস খেলে তোলাপাড় ফেলে দিয়েছেন ভারতের বৈভব সুরিয়াভানসি। 
জনপ্রিয় অভিনেতা সোহেল খানের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকার ধামরাইয়ের রাজাপুর ঈদগাহ মাঠে সন্ধ্যা ৬টায় জানাজা শেষে পাশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। স্বজনরা জানান, বগুড়ায় ‘নসিব’...
লোডিং...

এলাকার খবর