যশোরে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৪৩ পিএম

যশোর-৫ (মনিরামপুর) আসনে নৌকা সমর্থকদের বিরুদ্ধে ঈগল প্রতীকের দুই সমর্থককে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

আজ রোববার ৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেছেন।

আহত মশিউর রহমান ও সাধন দাস খেদাপাড়া কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। এসময় হাফিজুর রহমান ও আব্বাস উদ্দিন নামের আরও দুজনকে মারধর করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত মশিউর রহমান জানান, ‘আমি ঈগল প্রতীকের কর্মী। ঈগলে সমর্থন করার কারণে দা দিয়ে কোপ মেরে হাত কেটে দিয়েছে নৌকা সমর্থক আমির আলীর ছেলে হাবিবসহ ৫/৬জন।’

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন, ‘দুজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
যশোরের মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল রানা নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার দুপুরে পৌরসভার মধকূল নাথপাড়া মোড় এলাকায় বিস্ফোরণ হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর