দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের সবকটিতেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা। খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা ১ আসনে বিজয়ী হয়েছেন ননী গোপাল মন্ডল। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫১৮। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ঈগল মার্কা ভোট পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।
খুলনা-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সেখ সালাহউদ্দীন জুয়েল। তিনি মোট ভোট পেয়েছেন ৯৯ হাজার ৮৬৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল মার্কার প্রার্থী গাউসুল আজম পেয়েছেন ৩ হাজার ৮৪১ ভোট।
খুলনা-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এস এম কামাল হোসেন। তিনি মোট ভোট পেয়েছেন ৯০ হাজার ৯৯৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল মার্কার প্রার্থী মো: আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৪ হাজার ৮৭৩ ভোট।
খুলনা-৪ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী। তিনি মোট ভোট পেয়েছেন ৮৬ হাজার ১৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা ভোট পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।
খুলনা-৫ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ১০ হাজার ২১৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার শেখ আকরাম হোসেন ভোট পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট।
খুলনা-৬ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো: রশীদুজ্জামান। তিনি মোট ভোট পেয়েছেন ১লাক৩ হাজার ৩৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার জি এম মাহাবুব আলম ভোট পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট।



