কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ পিএম

বাংলাদেশে কারাভোগ করা অভিষেক কুমার (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হয়।

অভিষেক কুমার ভারতের ঝাড়খন্ড রাজ্যের বোকারো জেলার জারিদিহ বাজার থানার ঘনশ্যাম প্রসাদের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। 

চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আতিকুর রহমান বলেন, ‘অভিষেক ২০১৯ সালে রাজশাহী সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিল। বিজিবি তাঁকে আটক করে থানায় সোপর্দ করে। পুলিশ মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত অভিষেক কুমারকে বিনাশ্রম কারাদণ্ড দেন। রাজশাহী জেলা কারাগারে সাজা ভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পতাকা বৈঠকের পর তাঁকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।’

 চুয়াডাঙ্গা দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার এনামুল কবির ও বিএসএফ গেদে কমান্ডার ভিটাসির নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে অভিষেক কুমারের মা পুষ্পা দেবি ও তাঁর পরিবারের লোকজনের কাছে হস্তার শেষে তাঁকে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।

 

পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামের আরও দুই...
দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার কারণে তারা ভারতে ফিরে...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লেও মিছিলের ঘটনা অস্বীকার করেছে পুলিশ। এ ঘটনায় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা মেটাতে বাংলাদেশেও বাড়ছে সৌরশক্তির সম্ভাবনা। এই সম্ভাবনাকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে চীনের সোলার প্রযুক্তি। কম খরচে সৌরপ্যানেল থেকে শুরু করে ব্যাটারি, সবই তৈরি হচ্ছে চীনে। এতে দেশে...
অস্বচ্ছল নারীদের কাছে কম দামে রান্নার গ্যাস বিক্রির পরিকল্পনা করছে সরকার। এ জন্য প্রথমে সীমিত পরিসরে ‘এলপিজি কার্ড’ দেওয়া হবে গ্রামঞ্চলের নির্ধারিত নারীদের। বিপিসি চেয়ারম্যান বলছেন, জ্বালানি বিভাগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর