চুয়াডাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯:০২ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে বাসের চাকায় পিষ্ট হয়ে নুর নবী (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে জীবননগর উথলী আমতলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মহিদুল ইসলাম (৫৫) নামে ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নুর নবী জীবননগরের সিংনগর গ্রামের আবুল হাসেমের ছেলে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহন, ইজিবাইক ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেলে চালক নুর নবীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। ইজিবাইক  চালক গুরুত্বর আহত হন। দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর আড়াআড়িভাবে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এতে রাস্তা বন্ধ হয়ে সব ধরনের যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর