পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি জিমে বন্দুক হামলায় একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে লোগান সার্কেলের এ ঘটনায় হামলাকারীকে ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ করে...
খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়।
সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট
সাড়ে চার ঘন্টা পর খুলনার রূপসার সালাম জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। তারা বলছে, পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। মিল কর্তৃপক্ষের অভিযোগ, ফায়ার সার্ভিস আসতে দেরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে, ১৩শ টন পাট, ৭শ ৫০ টন সূতাসহ মেশিনারিজ পুড়ে গেছে বলেও দাবি তাদের।
আরও ভিডিও দেখতে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলের লিংকটি ক্লিক করুন।