স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

আপডেট : ১৪ মে ২০২৪, ০৫:৪৭ পিএম

খুলনার রূপসায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আপন চাচাতো ভাইদের হাতে মো. রসূল মিনা নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন– নিহত রসূল মিনার আপন ভাই আতাহার মিনা, পান্না মিনা ও ফারুক মিনা।

নিহতের স্বজন ও আহতেরা জানান, ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে চাচা আমীনুর সানা ও তাঁর ছেলে ইলিয়াস মিনার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল গোলাম রসুল মিনা। সোমবার রাতে এ বিষয়ে বাজারে কথা-কাটাকাটি হয় দুই পক্ষের মধ্যে। এ সময় অপর পক্ষ মো. রসুল মিনাকে মারধর করে। মিনাকে বাঁচাতে গিয়ে তাঁর আপন তিন ভাইও মারধরের শিকার হন। এতে মো. গোলাম রসুল মিনা ঘটনাস্থলে মারা যান এবং অন্যান্যদের মাথা ফেটে যায়।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে  এ...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
মাদারীপুরের শিবচরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে স্কুল শিক্ষার্থী ২ খালাতো বোনের মৃত্যু হয়েছে। এসময় লাবিবা আক্তার (১২) নামে আরো একজনকে...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ হামলা হয়। হামলার জন্য জামায়াত, এনসিপি ও...
সপ্তাহের প্রথম কর্মদিবসে আরো তীব্র হয়েছে গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
ঘরের মাঠে প্রথম ইনিংসে এত বেশি রানে পিছিয়ে থেকে কখনো জিততে পারেনি অস্ট্রেলিয়া। পরিসংখ্যান যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এমন অবস্থায় ৪ উইকেটে ১৬১ রানে তৃতীয় দিন শেষ করে অজিরা। বাংলাদেশ তখনো ৬৭ রানে...
বিএনপি সরকারের ৬ মাসে কূটনৈতিক পদক্ষেপকে দুরদর্শী হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকেরা। বহুমাত্রিক কূটনীতি অনুসরণ করে শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের কৌশলকে ইতিবাচক বলছেন তাঁরা।বাংলাদেশ প্রথম-...
কিশোরগঞ্জে পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি। আজ রোববার সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি। 
লোডিং...

এলাকার খবর