মৃতপ্রায় গরু গোপনে জবাই, ১৬০ কেজি মাংস ধ্বংস 

আপডেট : ০১ জুন ২০২৪, ০২:৫৪ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে গুটিবসন্তে আক্রান্ত মৃতপ্রায় গরু গোপনে জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে তিন কসাইয়ের বিরুদ্ধে। আজ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার কুশলিয়া ইউনিয়নের জিরণগাছা বাজারে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলার পাশাপাশি বিতর্কিত ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ দেন।

স্থানীয় ইউপি সদস্য গাজী ফারুক হোসেন জানান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের মোজারুল ইসলাম (৩৬), কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিলন (৩৪) ও একই গ্রামের মুনসুর আলী (৫৫) দীর্ঘদিন ধরে জিরণগাছা বাজারে মাংস বিক্রি করে আসছেন। শনিবার ভোর ৫টার দিকে তাঁরা বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামের আমিরুল ইসলামের কাছ থেকে গুটিবসন্তে আক্রান্ত একটা গরু নয় হাজার টাকায় কিনে জবাই করে। পরে সেই মাংসগুলো জিরণগাছা বাজারে এনে দেশি বলে বিক্রি করতে থাকে তাঁরা।
 
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী বলেন, গরুর গুটিবসন্ত থাকায় প্রায় ১৬০ কেজি মাংস কেরোসিন মিশিয়ে মাটির নিচে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মাংসের দোকান সিলগালা করা হয়েছে। তবে ওই ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।  

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার সকালে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে...
কুমিল্লার দেবিদ্বারে মা ও  ভাতিজী শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাদের বাঁচাতে গিয়ে শিশুটির মা রাবেয়া আক্তার আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবক ইমনকে আটক করা হয়েছে। তার বরাত দিয়ে পুলিশ বলছে,...
কুমিল্লার দেবিদ্বারে মা ও  ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমনের ভাবি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই...
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। একই সঙ্গে অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে...
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রকৃতির এক ভয়ংকর ও বিস্ময়কর রূপ দেখা গেছে। সোমবার বিকালে কাপ্তাই হ্রদের বালুখালীর কিল্ল্যা মুড়ো ত্রিপুরা পাড়ার দিকে হঠাৎ করেই আকাশ থেকে হ্রদের পানির ওপর নেমে আসে একটি...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর