চুয়াডাঙ্গায় চেয়ারম্যান সোহরাবকে কোপাল দুর্বৃত্তরা

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৭:৫২ এএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ হামলা হয়।

এক মাসেনর ব্যবধানে জেলায় এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটল। এর আগে গত ২৮ মে একই পদ্ধতিতে উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে কুপিয়েছিল দুর্বৃত্তরা।

আহত ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে রাতেই জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

মনোহরপুর ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে থাকা চেয়ারম্যানকে চলন্ত অবস্থায় দুর্বৃত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’

ওসি আরও বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে যাওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জীবননগরে এসেছেন। অভিযান শুরু হয়েছে। হামলাকারিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, গত ২৮ মে মোটরসাইকেল চালানো অবস্থায় উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সে আব্দল হান্নানকে ঢাকার বক্ষব্যধি হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর