খুবিতে শিক্ষকের ওপর হামলা, বিক্ষোভ

আপডেট : ০৩ মে ২০২৫, ১১:২৭ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদের ওপর হামলা করেছে এক শিক্ষার্থী। বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিক্ষক। 

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ও বর্তমানে মাস্টার্চের শিক্ষার্থী মোবারক হোসেন নোমানকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তিন দফা দাবিতে বিক্ষোভ করে উপচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে উপচার্যের আশ্বাসে হলে ফেরেন তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করীম ঘটনার সত্যতা শিকার করে বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীকে আমি চিনি না। সে বাংলা বিভাগের শিক্ষার্থী ছিল। বর্তমানে শুনেছি মাস্টার্সে ভর্তি হয়েছে। ক্লাস করে না ঠিকমতো। ওর হামলায় শিক্ষক হাসান মাহমুদ মাটিতে পড়ে যায়। মাথায় আঘাত পেয়েছে। বর্তমানে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা তদন্তে আমরা তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যাবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’  

উপাচার্য আরও বলেন, ‘রাতে শিক্ষার্থীরা শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করে আমার বাসভবনের সামনে আসছিল। তারা ওই শিক্ষার্থীকে ক্যাম্পাসে অবাঞ্চিত করেছে। ওই ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আজীবন বহিষ্কারের দাবি করেছে। আমি তাদের দাবির সাথে একমত পোষণ করেছি। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। তদন্ত শেষে বাকি ব্যবস্থা নেওয়া হবে। পরে শিক্ষার্থীরা আস্বস্ত হয়ে হলে ফিরেছে।’

মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত...
সাতক্ষীরা সিটি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ভূগোল প্রথমপত্র পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এ অভিযোগে কেন্দ্র সচিব ও সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামানকে...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর