খুলনায় প্রতিপক্ষের গুলিতে গ্রেনেড বাবুর সহযোগী নিহত, আহত ২

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৪:০২ পিএম

খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে অপর তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী সাব্বির নিহত ও অপর দুই সহযোগী সাদ্দাম ও মিরাজ গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা হয়।

পুলিশ জানায়, রূপসা উপজেলার রূপসা রাজাপুর এলাকায় সোহাগের বাড়িতে প্রতিপক্ষের গুলিতে সাব্বির নামের এক যুবক নিহত হন। এ সময় সাদ্দাম হোসেন ও মিরাজ ওরফে কাউয়া মিরাজ নামে দুজন গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীদের গুলিতে আহত সাদ্দামকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অপর গুলিবিদ্ধ মিরাজ ওরফে কাউয়া মিরাজ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে পালিয়ে যায়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘নিহত ও আহতরা সকলেই খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী। তারা যে বাড়িতে ছিল সেটি সোহাগের বাড়ি। সোহাগও রূপসার তালিকাভুক্ত মাদক কারবারি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ এমনটা করেছে। তারপরও সন্ত্রাসীদের ধরতে ও হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে অভিযান অব্যাহত আছে।’  

 

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে  এ...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দেবগ্রামের পুরুষরা ভোট দিয়ে মেয়র প্রার্থী ঠিক করেছেন। আগামী পৌরসভা নির্বাচনে গ্রামের একক প্রার্থী হয়ে লড়বেন তিনি। যদিও এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক...
মাদারীপুরের শিবচরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আতিকা আক্তার (১৩) ও জান্নাত আক্তার (১৪) নামে স্কুল শিক্ষার্থী ২ খালাতো বোনের মৃত্যু হয়েছে। এসময় লাবিবা আক্তার (১২) নামে আরো একজনকে...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ হামলা হয়। হামলার জন্য জামায়াত, এনসিপি ও...
সপ্তাহের প্রথম কর্মদিবসে আরো তীব্র হয়েছে গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশনগুলোতে দেখা দিয়েছে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস সংকটে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
ঘরের মাঠে প্রথম ইনিংসে এত বেশি রানে পিছিয়ে থেকে কখনো জিততে পারেনি অস্ট্রেলিয়া। পরিসংখ্যান যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এমন অবস্থায় ৪ উইকেটে ১৬১ রানে তৃতীয় দিন শেষ করে অজিরা। বাংলাদেশ তখনো ৬৭ রানে...
বিএনপি সরকারের ৬ মাসে কূটনৈতিক পদক্ষেপকে দুরদর্শী হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকেরা। বহুমাত্রিক কূটনীতি অনুসরণ করে শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের কৌশলকে ইতিবাচক বলছেন তাঁরা।বাংলাদেশ প্রথম-...
কিশোরগঞ্জে পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি। আজ রোববার সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি। 
লোডিং...

এলাকার খবর