চুয়াডাঙ্গায় দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। 

আজ শনিবার সকালে জীবননগর উপজেলার উথলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন—মিন্টু আনোয়ার (৬৫) ও আমির হামজা (৪৮)। তাঁরা মৃত খোদবকসর ছেলে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের জানান, দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধে আজ দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরজেরে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়।’ 

মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মামুন। তিনি বলেন, অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর