কুষ্টিয়ার আখড়াবাড়িতে শুরু ৩ দিনের সাধু সঙ্গ-লালন মেলা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:১৯ এএম

মরমী সাধক, লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে তিনদিনের সাধু সঙ্গ ও লালন মেলা। লালন ভক্ত ও অনুরাগীদের মিলনমেলায় পরিণত জমজমাট আখড়াবাড়ি। ভজন সাধনে লালনকে স্মরণ করে তাঁরা বলছেন, লালনের দর্শন ছড়িয়ে দিতে পারলে দূর হবে হিংসা-হানাহানি। এবারই প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে লালনের তিরোধান দিবস।

মানব সেবার বাণী নিয়ে সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফকির লালন সাঁই। আজীবন ছড়িয়ে গেছেন মানবতা ও ভালোবাসার বাণী। সোচ্চার ছিলেন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে।

ফকির লালন সাঁইয়ের অমর এসব গানে মাতোয়ারা ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। লালনের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে সেখানে শুরু হয়েছে তিনদিনের উৎসব।

ভক্তরা জানান, ছোট ছোট আস্তানা গেড়ে সাঁইজিকে স্মরণ করছেন অনুরাগীরা। চলছে মানবতাবাদী, অহিংস দর্শনের প্রচার আর আধ্যাত্মিক আলোচনা।

লালন অনুসারী ও গবেষক ফকির হৃদয় শাহ বলেন, আখড়াবাড়িতে বাউল পথ ও মতের দীক্ষা নিচ্ছেন অনেকেই। লালন সাঁইয়ের দর্শন, মানবধর্ম দিকে দিকে ছড়িয়ে দিতে হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, বিশাল আয়োজন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন ৮০০ স্বেচ্ছাসেবক।

লালনের গান ও আলোচনার পাশাপাশি কালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। সেখানে নানা সামগ্রী কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।

কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুর ইউনিয়নের পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নদীতে জলদস্যুদের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে...
পরিচর্যার অভাবে বাংলাদেশ থেকে ভাওয়াইয়া গান হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘ভাওয়াইয়া সন্ধ্যা’য় তিনি এ কথা বলেন। 
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর