খুলনার রূপসা ঘাটে ট্রলার থেকে পড়ে ২ যাত্রী নিখোঁজ

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ এএম

খুলনার রূপসা ঘাটের পূর্ব পাড়ে ট্রলার থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছে। রোববার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা হয়। তাদের উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ, বাংলাদেশ নৌ বাহিনী ও কোস্ট গার্ড।

নিখোঁজ পুরুষ যাত্রী রূপসা এলাকার বাসিন্দা নগরীর একটি বেসরকারি হাসপাতালের ম্যানেজার (এডমিন) মহিদুল হক মিঠু। নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বোঝাই করে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে মনে করছে প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ যাত্রীর সহকর্মীরা জানায়, রোববার রাত সোয়া ১১টার দিকে রূপসা নদীর পূর্ব পাড়ে এ দুর্ঘটনা হয়। ট্রলারটি পশ্চিম পাশে খুলনা শহরের ঘাট থেকে পূর্ব পাড়ে রূপসা উপজেলার ঘাটে যাত্রী পারাপার করছিল। অতিরিক্ত ৪০-৫০ জন যাত্রী নিয়ে ঘাট পার হচ্ছিলেন মিঠু। পাশাপাশি ট্রলারটির গতিও ছিল বেশি। এ সময় তিনি ঘাঁটে বাঁধা অন্য ট্রলারের সঙ্গে জোরে ঘাই খায়। এ সময় তিনজন যাত্রী পড়ে যায়। পরে একজন উঠতে পারলেও দুজন তলিয়ে যায়। তারা এজনও নিখোঁজ।

নৌ পুলিশ রূপসার ইন্সপেক্টর আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনী ও তাদের টিম কাজ করছে।’

এর আগে ২৩ জুলাই রাত পৌনে ৯টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝাই এর কারণে ট্রলার থেকে চার থেকে পাঁচ বছরের এক শিশু মারা যায়। 

নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায়...
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত নানান ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। 
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি জিমে বন্দুক হামলায় একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে লোগান সার্কেলের এ ঘটনায় হামলাকারীকে ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ করে...
খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। 
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের...
লোডিং...

এলাকার খবর