খুলনায় রেলপথ অবরোধ ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণদের

অবরোধের কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। রোববার বিকেলে দৌলতপুরে বিএল কলেজ সংলগ্ন রেললাইন অবরোধ করে তারা।

অবরোধের কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে, অ্যাডমিট কার্ডের ফটোকপি পুড়িয়ে এবং পিএসসির চেয়ারম্যানের ছবিতে আগুন লাগিয়ে প্রতিবাদ জানায়।

এ সময় বিসিএসপ্রত্যাশীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

রেলপথ অবরোধের ফলে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস দৌলতপুর স্টেশনে আটকা পড়ে। এছাড়া বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও খুলনা থেকে সাগরদারি এক্সপ্রেস ছেড়ে যায়নি। 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর