খুলনায় আদালত চত্বরে গুলিতে নিহত ১, আহত ১

খুলনা দায়রা জজ আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। এতে আরও একজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

খুলনা দায়রা জজ আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। এতে আরও একজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার শিহাব করিম জানিয়েছেন, একটি মামলার হাজিরা দিয়ে মোটরসাইকেলে বের হওয়ার মুহূর্তে তাদের লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে এ ঘটনায় গুলিবিদ্ধ দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজন মৃত ঘোষণা করেন। গুরতর আরেকজন চিকিৎসাধীন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে রাজধানীর আদালতপাড়ার কাছে খুন হন তারিক সাইফ মামুন (৫৫) নামের একজন। তিনি পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে জানায় পুলিশ।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর