মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী আটক

মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লা হোসেন মিয়াকে (কুটিকে) আটক করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে তিনি মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লা হোসেন মিয়াকে (কুটিকে) আটক করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে তিনি মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ তার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে রওনা হন।

এদিকে নির্বাচনী এলাকায় ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ডিবি পুলিশ সদস্য তার গাড়ি থামিয়ে তাঁকে আটক করে নিয়ে যান।

কুতুবুল্লা হোসেন মিয়া মাগুরা শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার সঙ্গে থাকা একান্ত সহকারী মিটুল হোসেন জানান, মনোনয়ন ফর্ম সংগ্রহ করে ফেরার সময় নতুন বাজার এলাকায় ডিবি পুলিশের পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি গাড়ি থামিয়ে কুতুবুল্লা হোসেন মিয়াকে নিয়ে যান। পরে তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানতে পারেন তিনি।

আটকের বিষয়ে মাগুরা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘আটক কুতুবুল্লা হোসেন মিয়া (কুটি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল।’

তবে তিনি কোনো নির্বাচনী আসনের প্রার্থী কি না সে বিষয়ে জানা নেই বলে জানান পুলিশ সুপার।

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর