চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, নেতা-কর্মীদের বিক্ষোভ

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপির নেতা শামসুজ্জামান ডাবলু হেফাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। প্রশাসন মৃতদেহের ময়নাতদন্ত ও দোষীদের আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ঘটনায় বিক্ষোভ করেছেন।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযানে আটক বিএনপির এক নেতা হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন। এ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। প্রশাসন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। 

৩৬ এডি রেজিমেন্ট টিটিসি আর্মি ক্যাম্প ও চুয়াডাঙ্গায় কর্মরত সেনা বাহিনীর সদস্যরা সোমবার ওই বিশেষ অভিযান চালান। এ সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আটক করা হয়। 

জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েন ডাবলু। পরে সেনাবাহিনীর টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ১০টার দিকে শামসুজ্জামান ডাবলুকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাঁর নিজস্ব ওষুধের দোকান থেকে তুলে জীবননগর উপজেলা বিএনপির পার্টি অফিসের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

নেতা-কর্মীরা জানান, পরবর্তীতে শামসুজ্জামান ডাবলুর আত্মীয়-স্বজন এবং দলীয় লোকজন বিষয়টি জানতে পেরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে জড়ো হন। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সেনাবাহিনীর সদস্যরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইনগেট বন্ধ করে শামসুজ্জামান ডাবলুর মরদেহসহ ভেতরে অবস্থান করে। এদিকে রাতেই হাসপাতালের সামনে বিএনপির নেতা-কর্মীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, মৃত্যুর বিষয়টি কোনোভাবেই সহজ করে দেখা হবে না। মরদেহের ময়নাতদন্ত হবে, মামলা হবে। দোষী কেউ থাকলে ছাড় দেওয়া হবে না।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে একই বক্তব্য দেন।

উপস্থিত জনতার উদ্দেশে বিক্ষোভের সময় বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান। তাঁরা বলেন, পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে। সে পর্যন্ত সকলকে শান্ত থাকার অনুরোধ করেন তারা।

যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর