রাজধানীতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

রাজধানীর ডেমরার বামৈল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ওই এরাকার একটি রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তুলা মিয়া (৪৫) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শহর আলীর ছেলে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বামৈল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

পুলিশ জানিয়েছে, বিদ্যুতায়িত হওয়ার পর অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুলা মিয়ার ছেলে রুবেল বরেন, আমার বাবা পেশায় একজন অটোরিকশাচালক। আমিও অটোরিকশা চালাই। দুপুরে বামৈল এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বাবা বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি, কিন্তু বাবাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের কাছে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে আহত এক চোরাকারবারি...
লক্ষ্মীপুরে বালুবাহী ড্রাম-ট্রাকের চাপায় আবুল কালাম (৬৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে গাছের গুড়ি ফেলে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ...
চাঁদপুরের মতলব উত্তরে নিজ মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাব্বির হোসেন (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে এই ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি...
নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া গ্রামীণ ব্যাংক শাখা অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোররাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের...
ফায়ার কোড না মেনে কারখানা গড়ে তোলার কারণে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় একের পর এক আগুনে বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে,  নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আর আইন প্রয়োগে শিথিলতায় বাড়ছে বিপদ। নিমতলী ও...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর