মোংলায় বিএনপি-জামায়াতের জনসভা নিয়ে উত্তেজনা

বাগেরহাটের মোংলায় পাশাপাশি এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। আজ বিকেল ৪টার দিকে এই সমাবেশ হওয়ার কথা জানিয়েছে দল দুইটি।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

বাগেরহাটের মোংলায় পাশাপাশি এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। আজ বিকেল ৪টার দিকে এই সমাবেশ হওয়ার কথা জানিয়েছে দল দুইটি।

বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ সোমবার মোংলা ক্লাব এক সংবাদ সম্মেলন করে দাবি করেন, নির্বাচনের পরিবেশ ঘোলাটে করতে বিএনপি পাশাপাশি এবং প্রায় একই সময় সমাবেশ ডেকেছে। বিএনপি ভিন্ন সময় অথবা ভিন্ন স্থানে সমাবেশ ডাকতে পরতো। তা না করে একই সময় পাশাপাশি সমাবেশ ডেকেছে। দাঁড়িপাল্লার সমাবেশের অনুমতি প্রশাসনের কাছ থেকে এক মাস আগেই নেওয়া হয়েছিল। এরপরেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে প্রথমত প্রশাসন, দ্বিতীয়ত বিএনপির প্রার্থী দায়ী থাকবেন। 

এ সময় উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের আমির এমএ বারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হোসেন। 

অপরদিকে ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম দাবি করেন, ‘আমরা প্রশাসনের অনুমতি নিয়েই ভিন্ন জায়গায় জনসভার আয়োজন করেছি। এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার কারণ দেখছি না। জামায়াত যদি কোনো প্রকার দুর্ঘটনা না ঘটায় তাহলে পরিবেশ স্বাভাবিক থাকবে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর