বাগেরহাট-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

নিরাপত্তাহীনতা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ না থাকার অভিযোগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য পদের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও জীবনের নিরাপত্তা না থাকার অভিযোগ এনে এই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে কাজী খায়রুজ্জামান শিপন এ ঘোষণা দেন।

বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করে কেন্দ্র।

কাজী খায়রুজ্জামান শিপন অভিযোগ করে বলেন, ‘আসন্ন নির্বাচনে আমি আমার নেতা-কর্মীদের নিয়ে মাঠে কাজ করছিলাম। সম্প্রতি আমাকে ও আমার নেতা-কর্মীদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকির ঘটনায় আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমার নির্বাচনের প্রধান সমন্বয়ক পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জব্বার মোল্লাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি ও আমার নেতা-কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ও আমার কর্মীদের নিরাপত্তার ঝুঁকির কারণে নির্বাচন থেকে সরে যাচ্ছি। এই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। আসন্ন নির্বাচন এখানে সুষ্ঠু হবে না বলে মনে করছি। তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
যশোরের ভবদহ অঞ্চলের অর্ধশতাধিক গ্রামের মানুষের ভোগান্তি কমার কোনো আশাই যেন নেই। বর্ষা শেষ হলেও এখনও পানিবন্দী তারা। ‎প্রায় তিন মাস পানিবন্দী থাকায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ। বেড়েছে স্থানীয়দের...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর