চুয়াডাঙ্গা সীমান্তে ‘বিএসএফের’ ছররা গুলিতে বাংলাদেশি কৃষক আহত

আহত আজাদ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৯:২৫ এএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আজাদ হোসেন (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে আজাদকে গুলি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার পিঠে অনেক ছররা গুলির আঘাত পাওয়া গেছে।

আহত আজাদ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

আহত আজাদ হোসেন জানান, তিনি বৃহস্পতিবার বিকেলে নতুনপাড়া সীমান্তের নিজেদের আমবাগানে গিয়েছিলেন। এসময় সেখান থেকে কয়েকজনকে পালিয়ে যেতে দেখেন তিনি। তার পরপরই ছররা গুলিতে আহত হন তিনি। তিনি মনে করছেন, যারা পালিয়ে যায় তাদের উদ্দেশ্যে বিএসএফ ছররা গুলি চালিয়েছে এবং সেই গুলিতে তিনি আহত হন। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘সীমান্ত এলাকায় একজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। এ বিষয়ে আরও খোঁজখবর নিচ্ছি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘আজাদের হাত ও পিঠে বেশ কিছু ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এগুলো ছররা গুলির ক্ষত হতে পারে। আহত আজাদ বর্তমানে পুরোপুরি শংকামুক্ত।’

 

 

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর