চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু রোগী

আপডেট : ০৫ মে ২০২৬, ০৫:৪২ পিএম

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। হামসহ সব ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে ৪ গুণ বেশি রোগী ভর্তি। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। 

গত ২ সপ্তাহ ধরেই রোগীদের উপচেপড়া ভিড় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বহির্বিভাগে। আক্রান্তদের বেশিরভাগই শিশু।

হাসপাতালটিতে জ্বর, কাশি ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের ভিড় বাড়ছে আশঙ্কাজনক হারে। অভিভাবকরা জানান, প্রাথমিক চিকিৎসায় উন্নতি না হওয়ায় ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। শিশু, ডায়রিয়া ও হাম ওয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে ৪ থেকে ৫ গুণ রোগী ভর্তি থাকায় মেঝেতেই নিতে হচ্ছে চিকিৎসা।   

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন গড়ে অন্তত ৭০ শিশু রোগী ভর্তি হচ্ছে। সীমিত জনবল দিয়ে বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া—এ ধরনের রোগী আসছে। এবার একটু বেশি মাত্রায় রোগী আসছে। আউটডোর ও ইনডোরে প্রতিদিন আমাদের রোগী দেখতে হচ্ছে।’

শিশুদের অতিরিক্ত ঠান্ডা কিংবা গরম থেকে রক্ষার পাশাপাশি বাসি খাবার না খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। এছাড়া হামের উপসর্গ দেখা দিলে রোগীদের আইসোলেশনে রাখার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর