রান্না করা গরুর মাংস সবুজ হওয়ায় কড়াই নিয়ে থানায়

খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। 

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০২:০২ পিএম

খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। 

গতকাল বুধবার বিকেলে পাইকগাছা সদরে একটি প্রতিষ্ঠানের কর্মচারীদের পিকনিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার পাইকগাছা বাজারের মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী পিকনিকের আয়োজন করেন। এ কারণে কর্মচারী টিটন হোসেন বাজারের ইসমাইলের দোকান থেকে চার কেজি গরুর মাংস কেনেন। পরে রান্না করতে গিয়ে দেখেন মাংসের রং সবুজ হয়ে যাচ্ছে। সে সময় তারা রান্না করা মাংস নিয়ে প্রথমে মাংসের দোকানে যান। পরে সখান থেকে ইউএনও অফিসে যান। ইউএনও অফিস থেকে থানায় নিয়ে যেতে বলা হলে তারা থানায় নিয়ে যান। 

এ বিষয়ে মাংস বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, ‘সকালে তারা মাংস নিতে আসে। সে সময় আজকের জবাই করা মাংস বিক্রি হয়ে যায়। তাই ফ্রিজের মাংস নিতে বলি। তখন তারা মাংস নিয়ে যায়। এই মাংস আরো অনেক লোকের কাছে বিক্রি করেছি, কেউ কোনো অভিযোগ করেনি। আমি মাংসে কোনো রাসায়নিক দ্রব্য ও মিশাইনি। মনে হয় রান্নার সময় কিছু হয়েছে।’

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তারা মাংস নিয়ে আসে। কিছুক্ষণ থাকে, তারপর চলে যায়। তারা কেউ কোনো অভিযোগও করেনি। 

তবে সাম্প্রতিক সময়ে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে বেশ কিছু মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে...
কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন...
গোপালগঞ্জে আদালত চলাকালীন বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে মাথা ফেঁটেছে এক শিক্ষানবীশ নারী আইনজীবীর। মাথায় আঘাত পাওয়া ওই আইনজীবীকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিচারকের...
বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী সোমবার (২৭ জুলাই) থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত থাকা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং একটি বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর