মাগুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

মাগুরা সদর উপজেলার ভায়না এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিবলু মুন্সি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার নিজ কক্ষে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০২:০০ পিএম

মাগুরা সদর উপজেলার ভায়না এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিবলু মুন্সি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার নিজ কক্ষে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।

শিবলু ওই এলাকার আকবর মুন্সির ছেলে।

পুলিশ জানায়, নিহত শিবলু মুন্সি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই ঘরে আগুন লাগান। পরে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পুড়ে যাওয়া শিবলু মুন্সির মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে পাঠানো হয়।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিকভাবে অস্থির অবস্থায় শিবলু মুন্সি ঘরের ভেতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডারের কাছে নিজেই আগুন লাগিয়ে দেন। পরে আগুন সিলিন্ডারে ছড়িয়ে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনি দগ্ধ হয়ে মারা যান।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন বলেন, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর