খুলনায় ইটভাটায় ঢুকে যুবককে গুলি করে হত্যা

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম

খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফখরুল শেখ (৩৫)। ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান,  মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।

ওসি জানান, রাত দেড়টার  দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কারা কী কারণে ফখরুলকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারনি পুলিশ। এ ঘটনায় এখনো মামলা কিংবা কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয়...
এবারের মাধ্যমিক পরীক্ষায় অদম্য মেধাবী অরিত্র সরকার জিপিএ-৫ পেয়েছে। বাবা-মা হারানো অরিত্রর প্রবল ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সবাই। দরিদ্রতাকে হার মানিয়ে সফলতা এনে দিয়েছে অরিত্রকে। তাই পৃথিবী ছেড়ে...
চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলির ওপর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর। তাৎক্ষণিভাবে তার পরিচয় পাওয়া যায়নি। ওই কিশোরীকে...
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও শান্ত জানিয়েছেন, মূল টেস্টে এরকম হবে না। বরং বাংলাদেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।
বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি লিংকে হফম্যান বুশ (এলএইচবি) প্রযুক্তির ব্রডগেজ যাত্রীবাহী কোচ সম্বলিত প্রথম ট্রেনসেট (রেক) সরবরাহ করতে প্রস্তুত ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ)।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর