মেহেরপুরে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, ইলেকট্রনিক সার্কিট উদ্ধার 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ৩টার দিকে গাংনী বাজারের হারুন মার্কেটের সামনে এ বিস্ফোরণ হয়। 

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

স্থানীয়রা জানায়, আজ দুপুরের দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। শব্দ পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে বিস্ফোরণের চিহ্ন দেখতে পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের কিছু অংশ ও বোমাসদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।

বিস্ফোরণের পর গাংনী বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে কী ধরনের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রোববার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির কর্মসূচি রয়েছে। কর্মসূচির কয়েক ঘণ্টা আগে বাজারের গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।  

রাজধানীতে জেসমিন আক্তার নামে এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর দারুস সালামে নিজের টিনশেড বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে ছোঁড়া গুলিতে আহত...
নারায়ণগঞ্জে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 
সাভারে ৭ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলীকে হত্যা মামলায় জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামিকে খালাস দেয়া...
অর্থাৎ এক-দুজন নয়, আরও পাঁচজন প্রসাবী ফুটবলার পেতে যাচ্ছে বাংলাদেশ। আর সেই ৫ জনকে নিয়ে বড় আপডেট দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। জানিয়েছেন, দ্রুতই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তারা।
ইতোফুসা এরই মধ্যে বাংলাদেশে এসেছেন। শুধু তাই নয়, পেয়েছেন বাংলাদেশের জন্মনিবন্ধন। এবার অপেক্ষা শুধু পাসপোর্টের। আর সেটি হয়ে গেলেই শুরু হবে ইতোফুসার সবচেয়ে বড় পরীক্ষা— বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর